DecentIoT Store ওয়েবসাইট পরিদর্শনের জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইট ব্যবহার ও পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি নিচের শর্তাবলী ও নীতিমালায় সম্মতি জ্ঞাপন করছেন। অনুগ্রহ করে পণ্য অর্ডার করার পূর্বে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নিন।
আমাদের ওয়েবসাইটে প্রদত্ত পণ্যের বিবরণ, টেকনিক্যাল স্পেক্স ও পিনআউট প্রস্তুতকারক ডেটাশিট ও ইন্টারনেট সোর্স থেকে সংগৃহীত। পণ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সর্বদা লেবেল ও পিনআউট ডায়াগ্রাম দেখে কানেক্ট করুন।
আমাদের বেশিরভাগ প্রোডাক্ট DIY (Do-it-Yourself) ইলেকট্রনিক্স ও প্রোটোটাইপিং উপাদান—যা সোল্ডারিং, ব্রেডবোর্ড কানেকশন বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে ব্যবহৃত হয়। প্রস্তুতকারক ক্রুটি (Manufacturing Defect) ব্যতীত ব্যক্তিগত ভুল ওয়্যারিংয়ের ক্ষেত্রে ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়।
যদি কোনো কম্পোনেন্ট ক্রুটিযুক্ত (Dead on Arrival) পাওয়া যায়, তবে পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট হটলাইন বা কাস্টমার প্যানেল থেকে রিপোর্ট করতে হবে। আমাদের টেকনিক্যাল টিম ক্রুটি যাচাই সাপেক্ষে রিপ্লেসমেন্টের ব্যবস্থা গ্রহণ করবে।
ইনভার্স পোলারিটি (VCC এবং GND উল্টো সংযোগ দেওয়া), অতিরিক্ত ভোল্টেজ বা ভুল সোল্ডারিং করে আইসি পুড়িয়ে ফেললে পরবর্তীতে কোনো ক্ষতিপূরণ গ্রহণযোগ্য হবে না। সংযোগ দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
ডেলিভারি সম্পন্ন হওয়া সঠিক পণ্য পছন্দ পরিবর্তন বা অপ্রয়োজনীয় বিবেচনায় রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়। অর্ডার নিশ্চিত করার পূর্বে আপনার কাঙ্ক্ষিত স্পেক্স ভালোভাবে চেক করে নিন।
পণ্যের প্রোগ্রামিং কোড, ড্রাইভার ইনস্টলেশন ও ক্লাউড কনফিগারেশন সংক্রান্ত টেকনিক্যাল কাজ ক্রেতাকে নিজেই সম্পাদন করতে হবে। সহায়তা হিসেবে DecentIoT অফিসিয়াল ওপেন ডকুমেন্টেশন ও Arduino লাইব্রেরি বিনামূল্যে উন্মুক্ত রয়েছে।
আন্তর্জাতিক বাজার ও কাঁচামালের দর অনুযায়ী যেকোনো পণ্যের মূল্য পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়া পরিবর্তন করার অধিকার DecentIoT Store সংরক্ষণ করে। তবে একবার কনফার্ম হওয়া অর্ডারের মূল্য অপরিবর্তিত থাকবে।
অপ্রত্যাশিত স্টক স্বল্পতা, ভুল মূল্য তালিকাভুক্তি বা তথ্যগত অসংগতি থাকলে যেকোনো অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এ ক্ষেত্রে অগ্রিম পরিশোধিত অর্থ পূর্ণ রিফান্ড করা হবে।
ম্যানুয়াল bKash বা Nagad পেমেন্টের ক্ষেত্রে সঠিক Transaction ID (TrxID) দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ফেক বা ইনভ্যালিড TrxID প্রদান করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ডেলিভারি টাইমলাইন: ঢাকা মেট্রোর ভেতর সাধারণ ডেলিভারি সময় ১-২ কার্যদিবস। ঢাকার বাইরের জেলা ও উপজেলায় Steadfast / Pathao কুরিয়ারের মাধ্যমে ২-৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
কুরিয়ার সার্ভিসের পার্সেল ডেলিভারি কার্যক্রমের জন্য আপনার নাম, শিপিং ঠিকানা এবং মোবাইল নম্বর বিশ্বস্ত কুরিয়ার পার্টনারের সিস্টেমে শেয়ার করা হয়।
ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে পার্সেল বাউন্স এড়াতে কুরিয়ার বুকিং চার্জ বাবদ আংশিক অগ্রিম গ্রহণ করা হতে পারে (যা মূল বিল থেকে স্বয়ংক্রিয়ভাবে বিয়োগ হয়ে যাবে)।
পার্সেল কুরিয়ারে হস্তান্তরের পর কুরিয়ার ট্র্যাকিং নম্বর SMS বা ওয়েবসাইট ড্যাশবোর্ডে প্রদান করা হবে। কুরিয়ার কর্মীর ফোন রিসিভ না করা বা গ্রাহকের অনুপস্থিতির কারণে বিলম্বের জন্য DecentIoT দায়ী থাকবে না।
অর্ডার নিশ্চিত করার পর পণ্য প্যাকেজিং ও ট্র্যাকিং আপডেট গ্রাহককে SMS ও ইমেইলের মাধ্যমে জানানো হবে।
পণ্য সফলভাবে রিসিভ করার পর ওয়েবসাইটে জেনুইন টেকনিক্যাল রিভিউ ও রেটিং প্রদানের সুযোগ থাকবে। কোনো মিথ্যা বা আপত্তিকর মন্তব্য সরাসরি ফিল্টার ও রিমুভ করার অধিকার সংরক্ষিত।
DecentIoT-এর সকল ট্রেডমার্ক, ব্র্যান্ড লোগো, এক্সক্লুসিভ লাইব্রেরি কোড ও ডক কন্টেন্ট DecentIoT-এর বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে সংরক্ষিত।
এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইটি ও ই-কমার্স আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো আইনি মতবিরোধ বাংলাদেশ আদালতের বিচারিক এখতিয়ারের আওতায় নিষ্পত্তিযোগ্য।
আমাদের সাপোর্ট টিম আপনাকে দ্রুত যেকোনো তথ্যে সহায়তা করতে প্রস্তুত।